ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে একদিনে করোনায় আক্রান্ত ৩৬১, একজনের মৃত্যু

    বরিশালে একদিনে করোনায় আক্রান্ত ৩৬১, একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এ সময়ে বরগুনা জেলায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫ জন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৬৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৭ জন। ভোলায় নতুন ৫০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

    পিরোজপুরে নতুন ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৯ জন। এছাড়া বরগুনায় নতুন ২৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন।

    ঝালকাঠিতে নতুন ৫০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে নতুন করে কেউ ভর্তি হননি। হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ, ৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১৯৮ নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৭৫ জন পজিটিভ ও ১২৩ জন নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগের আট দিনে শনাক্তের হার ছিল মঙ্গলবার (২৫ জানুয়ারি) ৪১.৯৭ শতাংশ, সোমবার ৪৮.০৭ শতাংশ, রোববার ৩৬.২০ শতাংশ, শনিবার ৩২.০৮ শতাংশ, শুক্রবার ৪৩.৩৯ শতাংশ, বৃহস্পতিবার ৩২.০৮ শতাংশ, বুধবার ২৪.৫৪ শতাংশ, মঙ্গলবার ২৬.৩৮ শতাংশ।

    বরিশাল বিভাগের পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮৮৭ জন।


    টিএ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ