ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার আরও ৯০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা

    মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার আরও ৯০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে শীঘ্রই পিরোজপুরের মঠবাড়িয়ায় আবারও ৯০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা।

    বৃহস্পতিবার সকালে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে নির্মাণাধীন ৩০ টি ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ মো. জসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে আরও ৯০ টি ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত প্রতিটি ঘরে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১শ ৫০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ