ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ

    বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকার এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত অপর ‍একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৩ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায়।নিখোঁজ জেলে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান(৩০)। আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৫)।
    সকাল ৯টা থেকে নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যান জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙ্গর করে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ৩-৪ টি লঞ্চ আড়িয়াল খাঁ নদী থেকে যাচ্ছিল। ওই সময় লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যান তারা। জেলেরা জানিয়েছেনম আওলাদ-৪ নামক লঞ্চের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।

    ‍এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

    বরিশাল নদী ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন অফিসার মোঃ খোরশেদ আলম এর সাথে কথা বলে জানাযায়, বৈঠার সাথে বাঁধা জেলে নৌকাটি রাতের যেকোনো সময় নদীর মধ্যে চলে আসে। এসময় পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় জেলে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ জেলে মাসুম খান কে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ