ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বৃহস্পতিবার যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

 বৃহস্পতিবার যেসব বিভাগে বৃষ্টি হতে পারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে এ পূর্বাভাস এ তথ্য দিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) নাগাদ রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন