ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

দেশে ৬৭ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী

 দেশে ৬৭ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় অসংক্রামক রোগ (এনসিডি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ হচ্ছে। অসংক্রামক রোগের মধ্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও ক্যানসার অন্যতম।

তিনি বলেন, বাংলাদেশে ২০ শতাংশ মানুষ উচ্চরক্তচাপ, ১০ শতাংশ ডায়াবেটিস ও ২০ লাখ মানুষ ক্যানসারে ভোগে।

জীবনযাত্রা, খাদ্যাভাস, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের কারণে প্রতিনিয়ত অসংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি।

জাহিদ মালেক বলেন, দেশের ৮ বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হচ্ছে। দেশের সব জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস ও আইসিইউ বেড দেওয়া হচ্ছে। উপজেলা হাসপাতালসহ দেশের সব হাসপাতালে এনসিডি কর্নার করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন