ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিদায় নিলেন পিরোজপুরের মানবিক ডিসি সাজ্জাদ

    বিদায় নিলেন পিরোজপুরের মানবিক ডিসি সাজ্জাদ
    বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন“মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার” ২টি অটোরিক্সা প্রদান করেন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদায় নিলেন পিরোজপুরের মানবিক জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় কান্না ও অশ্রুতে ভারি হয়ে উঠেছিল পিরোজপুর জেলা প্রশাসক এর সরকারি বাসভবনের পরিবেশ।

    বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে নিজ সরকারী বাসভবনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তরকালে এমন পরিবেশের সৃষ্টি হয়।

    এ সময় সদ্য বিদায়ী মানবিক জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় “মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার” ২টি অটোরিক্সা প্রদান করেন। অটোরিক্সা গ্রহণকারীরা হলেন পৌরসভার শেখ পাড়া এলাকার মৃত. করম আলী খানের পুত্র আনোয়ার হোসেন, সদর উপজেলার শংকরপাশা গ্রামের রশিদ খান এর পুত্র জাকির হোসেন।

    অটোরিক্সা গ্রহণকারী আনোয়ার হোসেন বলেন, এতোদিন ঘুরে বেড়িয়েছি। কোন কাজ ছিলনা, আর নিজের বলতেও কিছু ছিল না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলেই ডিসি স্যার আমায় একটা রিক্সা দিয়েছে। এখন আমার পরিবারের আর না খেয়ে থাকতে হবে না। নিজের একটা কিছু হয়েছে যার মাধ্যমে উপার্জন করে খেতে পারবো। সবাই ভালো থাকুক এনটাই চাই আমি।  

    এসময় বিভিন্ন দপ্তরের ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ