ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • করোনা : বরিশালে একদিনে শনাক্ত ৩২১

    করোনা : বরিশালে একদিনে শনাক্ত ৩২১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২১ জন। এ সময়ে কারও মৃত্যু না হলেও সুস্থ হয়েছেন ৩৭ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ। বুধবার (২৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ১২৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩১৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৪ জন।

    ভোলায় নতুন ৩৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

    পিরোজপুরে নতুন ৬৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৭ জন।

    এছাড়া বরগুনায় নতুন ২১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪ জন। মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। ঝালকাঠিতে নতুন ৩০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে তিনজন ভর্তি হন। হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ, ১০ জন আইসোলেশনে রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৬৮ জন পজিটিভ ও ৯৪ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ। এর আগে গত সোমবার (২৫ জানুয়ারি) শনাক্তের হার ছিল ৪৮.০৭ শতাংশ, রোববার শনাক্তের হার ছিল ৩৬.২০ শতাংশ, শনিবার ৩২.০৮ শতাংশ, শুক্রবার ৪৩.৩৯ শতাংশ, বৃহস্পতিবার ৩২.০৮ শতাংশ, বুধবার ২৪.৫৪ শতাংশ, মঙ্গলবার ২৬.৩৮ শতাংশ ছিল।

    বরিশাল বিভাগের পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি (বুধবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৯৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮০ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮৪২ জন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ