ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক কারাগারে

    ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

    অভিযুক্ত শিক্ষকের নাম সালাম বেপারী।

    তিনি উপজেলার পূর্ব ভুতেরদিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) জামিনের আবেদন নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় জেলা জজ আবু শামীম আজাদের বিচারাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মামলা সূত্রে জানা গেছে, সালাম বেপারীর বাড়ি একই উপজেলার পূর্ব কেদারপুর গ্রামে। তার বিরুদ্ধে গত বছর ৩০ নভেম্বর বাবুগঞ্জ থানায় মামলা করেন ভিকটিম ছাত্রীর মা।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়েকে প্রায়ই প্রধান শিক্ষক সালাম কুরুচিপূর্ণ কথাবার্তা বলত। গত ২৩ নভেম্বর সকাল ১০ টায় শ্রেণিকক্ষে বসে তার মেয়েকে যৌন নিপীড়ন করে। এরপর ওই ছাত্রী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বাড়িতে এসে মায়ের কাছে ঘটনা খুলে বলে।

    এ অভিযোগের পর মামলা হলে অভিযুক্ত সালাম বেপারী উচ্চ আদালতে হাজির হয়ে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন।

    জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে হাজতে পাঠিয়ে দেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ