ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ছাড়াল ৫৬ লাখ

  বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ছাড়াল ৫৬ লাখ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন হাজারের বেশি। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরো ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ১২ লাখের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে।
 
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যুতে এরপরই রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান।

বুধবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন। মারা গেছেন ৪৬৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ২ হাজার ৩৮৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন।

দৈনিক  মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন। মারা গেছেন ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ৩৮২ জন। এসময়ে ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

গত একদিনে যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৪৩৯ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন। এ সময়ে কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ২৬০ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ৮৯ লাখ ৫৬ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯৯ জন। এসময়ে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ১৬১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৪৮৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৯০১ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জন।

বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১০৪ জন, হাঙ্গেরিতে ৭৪ জন, ভিয়েতনামে ১২৬ জন ও মেক্সিকোতে মারা গেছেন ১১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন