ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বরিশালে তিন মাস পর করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫০

বরিশালে তিন মাস পর করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫০
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত. তোতা মিয়া (৭০) বরগুনার আমতলীর বাসিন্দা। ২০২২ সালে করোনায় এটিই প্রথম মৃত্যু। এ নিয়ে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৬৮০ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫০ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৬১৬ জনে। যার মধ্যে থেকে সুস্থতা লাভ করেছেন ৪৪ হাজার ৮০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘সবশেষ ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১২০ জন। এছাড়া পটুয়াখালীতে ২৪ জন, ভোলায় ৩৫ জন, পিরোজপুরে ৪৩ জন, বরগুনায় ১৫ জন এবং ঝালকাঠিতে ১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিকে মোট মৃত্যুর হিসেবে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ১০৯ জন, ভোলায় ৯১ জন, পিরোজপুরে ৮৩ জন এবং বরগুনায় নতুন একজনসহ ৯৮ জন এবং ঝালকাঠিতে ৬৯ জনের মৃত্যু হয়েছে।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন