ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • “বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক ওয়েবিনার

     “বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক ওয়েবিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের আয়োজনে আজ ২৫  জানুয়ারি  সন্ধ্যা ৬ টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় প্রথম ধাপ হিসেবে মাত্র নয় মাসে জাতিকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু।  আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে পিএসসি সিজিএর মত প্রতিষ্ঠানের সাংবিধানিক ভিত রচনা করেছেন বঙ্গবন্ধু। প্রতিটি ক্ষেত্রেই তিনি বিচক্ষণতার স্বাক্ষর রেখে গেছেন।

    তিনি  শুধু আমাদের মুক্তিরই মহানায়ক নন তিনি আমাদের প্রতিটি ক্ষেত্রেরই মহানায়ক। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রাকিবুল ইসলাম। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী গোপাল কর্মকার ও নার্গিস সুলতানা।

    এসময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা যুক্ত  ছিলেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক ড. মল্লিকা সাহা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ