ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পিরোজপুর সিভিল সার্জন

    বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পিরোজপুর সিভিল সার্জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিজাম উদ্দিন। সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। 

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করার পর মঙ্গলবার সকালে তিনি জেলা হাসপাতালে র‌্যাপিড টেষ্ট করান। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনার টিকার প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা নেন। এরপর দ্বিতীয় ডোজও সম্পন্ন করেন। পরে কয়েকদিন আগে বুষ্টার ডোজ হিসেবে ফাইজারের টিকার নিয়েছিলেন। 
     
    পিরোজপুরে প্রতিদিনই করোনার আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট পজিটিভ হয়েছেন ৩৮ জন। এরমধ্যে জেলা হাসপাতালে ৫ জন, সদর উপজেলায় ১৮ জন, মঠবাড়িয়ায় ১৫ জন ও নাজিরপুরে ৫ জন আক্রান্ত হয়েছেন। 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ