ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা 

    মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (২২) নামের এক ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

    উপজেলার মিরুখালী বাজারে সোমবার ২৪(জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

    আহত ব্যবসায়ী ইমরান জানান, মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমাবার রাত সাড়ে দশটার দিকে তিনি শ্রমিকদের বেতন দেবার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ০০৭ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজান সহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ