ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • পরীক্ষা শুরুর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

    পরীক্ষা শুরুর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

    পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে মানববন্ধন করে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে।

    এ সময় ক‌লেজ শিক্ষার্থী আব্দুর র‌হিম জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত পরীক্ষা করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে মাত্র ২-৩টি বিষয়ের পরীক্ষা তাদের আটকে রয়েছে। তাছাড়া বানিজ্যমেলাসহ নানা কর্মকাণ্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানা‌চ্ছি।

    মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

    এ বিষয়ে কলেজ অধ্যক্ষ গোলাম কিব‌রিয়া ব‌লেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ