ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • নববধূর মোড়ক উন্মোচন, টিকটকের নতুন ট্রেন্ড নিয়ে ব্যাপক বিতর্ক

    নববধূর মোড়ক উন্মোচন, টিকটকের নতুন ট্রেন্ড নিয়ে ব্যাপক বিতর্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে টিকটক একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এতে প্রায়ই নিত্যনতুন ট্রেন্ড আসে। এবার আসল ‘নববধূর মোড়ক উন্মোচন’ ট্রেন্ড, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে টিকটকের এই ট্রেন্ডকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

    নতুন এই ট্রেন্ড চলতি মাসের শুরুতে মালয়েশিয়ার মুসলিম নবদম্পতির মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। 

    নতুন এই ট্রেন্ডে নব বিবাহিত দম্পতি বিয়ের পোশাকেই আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও শুরু করেন। এ সময় বর নতুন বউয়ের মাথার হিজাব খুলে দেন। 
    ‘নববধূর মোড়ক উন্মোচন’ বিয়ের বিষয়টি ঘোষণা দেওয়ার নতুন উপায় বলা যেতে পারে। এর মাধ্যমে যারা ভিডিওটি দেখছে তাদের কাছে নবদম্পতি ঘোষণা দেন, যে তারা এখন আইনগতভাবে বিবাহিত। 

    ধর্মীয় নেতাসহ সমাজের একটি অংশ নতুন এই ট্রেন্ডকে মোটেও ভালোভাবে গ্রহণ করেনি। ভালোবাসার প্রকাশের জন্য এমন অঙ্গভঙ্গি নিষিদ্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

    এ ব্যাপারে সদ্য বিবাহিত মালয় তরুণী ইলি আকিলাহ বলেন, আমি টিকটক ভালোবাসি। এই প্ল্যাটফর্ম থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু এইটা অদ্ভূত ট্রেন্ড। আমি এই ট্রেন্ডে অংশ নিতে যাচ্ছি না এটা নিশ্চিত। 

    এ ব্যাপারে মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় রাজ্য পার্লিসের বাসিন্দা মুফতি ডা. আসরী জয়নুল আবেদীন বলেন, ক্যামেরার সমানে স্ত্রীর হিজাব খোলা ‘স্ত্রীকে বিক্রি করে দেওয়ার’ শামিল। 

    সূত্র: এশিয়াওয়ান


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ