ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে 'রাজসভা' অনুষ্ঠিত

    বরিশালে কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে 'রাজসভা' অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ স্লোগানে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রিদের নিয়ে বরিশালে রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের হাটখোলা সড়কে সিমেন্ট ও লৌহজাতদ্রব্য ব্যবসায়ী কল্যাণ সমিতির ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    বরিশালের পরিবেশক মেসার্স হাওলাদার আয়রন স্টোরের স্বত্ত্বাধিকারী মো. মাসুদ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্ট সাউথ উইংয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস্) মো. জিয়াউর রহমান।

    সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রাজমিস্ত্রিদের কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অবহিত করেন প্রকৌশলী মামুনুর রশিদ।

    এছাড়া সঠিক নির্মাণ কাজ পরিচালনা করা এবং নির্মাণ কাজে সিমেন্টের সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত করেন অ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্স বরিশালের সভাপতি প্রকৌশলী শাহাদাত শরীফ। এ সময় রাজমিস্ত্রিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিলার গাজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন গাজী এবং হাওলাদার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান।

    কিং ব্র্যান্ড সিমেন্ট বরিশালের অ্যারিয়া সেলস ম্যানেজার আব্দুল মালেক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী মামুনুর রশিদ, রাজমিস্ত্রী রাসেল হাওলাদার ও সোহাগ মোল্লা।
    অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ১০ জনকে পুরস্কার ও উপস্থিত ৪০ জন রাজমিস্ত্রিকে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ