ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে বোরো ধান চাষে শেষ সময়ে ব্যস্ত কৃষক

    নাজিরপুরে বোরো ধান চাষে শেষ সময়ে ব্যস্ত কৃষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে বোরো ধান চাষে শেষ সময়ে ব্যস্ততা  পার করছেন কৃষকেরা। প্রধান খাদ্য শস্য ধান চাষের গুরুত্ব প্রাচীনকাল থেকে সর্বাত্মক।

    নাজিরপুরের পল্লী অঞ্চলের মাটি ধান চাষের উপযোগী বিধায় এ অঞ্চলের শুধু কৃষকই নয়, শিক্ষিত যুব সমাজ ও চাকরিজীবীরাও ধান চাষের সঙ্গে সম্পৃক্ত। বোরো ও উপসী জাতের ধানের চাষ এ অঞ্চলে বেশি। এর মধ্যে সাথী, ময়না, টিয়া, রাজকুমার, ব্র্যাক-১১, হীরা-২, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া হীরা-১, হীরা-২, বালিয়া-২, সোনার বাংলা, স্বর্ণ, গুটি স্বর্ণ, ব্রি ধান-২৮ ও ব্রি-২৯- সহ স্থানীয় জাতের বেশ কিছু ধানের চাষ হচ্ছে।

    উপজেলার শেখমাঠয়িা ইউনিয়নের কৃষক ওহাব হাজরাসহ স্থানীয় কৃষকেরা জানান, প্রতি বছরের নেয় এ বছর জমিতে ধান চাষ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে লাভের সম্ভাবনা রয়েছে।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, এ বছর উপজেলায় ১৩ হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। এ অঞ্চলের কৃষক উচ্চফলনশীল জাতের বীজ রোপণ করছে। সার ও কীটনাশক ওষুধের ঘাটতি নেই।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ