ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তৃতীয় দফায় ৪ দিনের রিমান্ডে জুনায়েদ আল হাবিব

    তৃতীয় দফায় ৪ দিনের রিমান্ডে জুনায়েদ আল হাবিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে তৃতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

    মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশি নিরাপত্তায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়েছে হেফাজতে নেতা আল্লামা জুনায়েদ আল হাবিবেকে। তার বিরুদ্ধে ৩ মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এর আগে সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড দেওয়া হয়েছিল। তারও আগে প্রথম দফায় রবিবার (১৮ এপ্রিল) ২০১৩ সালের নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

    তার বিরুদ্ধে ২০১৩ সালে হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ