ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • আটপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান

    আটপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় অভয়পাশা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। ‍এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ‍আমদানিকারকের সীলবিহীন প্রসাধনী বিক্রি ‍এবং মেয়াদ ‍উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মো. শাহ ‍আলম ‍এর নেতৃত্বে ‍বাজার তদারকিমুলক এই অভিযান পরিচালিত হয়। ‍এতে স্থানীয় ‍আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

    অভিযানকালে ‍উপস্থিত জনসাধারণকে করোনা মহামারি থেকে রক্ষা পেতে মাস্ক পরার পাশাপাশি জনসমাগম ‍এড়িয়ে চলার বিষয়ে পরামর্শ দেন ভোক্তা অধিকারের কর্মকর্তা। জনস্বার্থে ‍এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ