ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে সুপারিগাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পর্শ, কৃষকের মৃত্যু

    নাজিরপুরে সুপারিগাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পর্শ, কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সুপারিগাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলায় সাতকাছিমা এলাকায় এ ঘটনা ঘট।  

    নিহতের নাম সালাম খান (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের রাজাই খানের ছেলে। নিহতের মেয়ে জেসমিন বেগম জানান, বাবা বেলা ১১টার দিকে নিজ বাড়ির পেছনের গাছ থেকে সুপারি পাড়তে উঠেন। কিন্তু ওই গাছের পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অতনু মিত্র বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মো. মাহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। পরিবারের কারও কোনো আপত্তি থাকলে লাশের ময়নাতদন্ত করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ