ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে মন্দিরের সেবায়েতের ওপর হামলা

    গৌরনদীতে মন্দিরের সেবায়েতের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শ্রী.শ্রী শ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের সেবায়েত বিনোদ মন্ডলকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।  

    এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা সেবায়েত পরিবারকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেবায়েত বিনোদ মন্ডল জানান, গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি গত ১৭ জানুয়ারি বিকালে চাঁদশী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ব্রিজের ওপর পৌঁছিলে জমি  সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিবেশী গৌরাঙ্গ দত্ত’র মাদকসেবী পুত্র অমিত দত্ত ও তার ৩/৪ সহযোগী  সাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় তাকে (বিনোদ) পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে (বিনোদ) উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   ভর্তি করেন। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানা থেকে লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য মাদসেবী অমিত দত্তসহ তাঁর সহযোগিরা তাকে ও তার স্ত্রী সুপ্রভা মন্ডলকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে সেবায়েত পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

    গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ