ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোঃ মাসুম হাওলাদারের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। 

    শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরী চিকিৎসা ও টিকা দান কর্মসূচী ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সংলগ্ন ৮নং কক্ষে সরকারী দায়িত্ব পালন করা অবস্থায় পরিচ্ছন্নতাকর্মী মোঃ মাসুম হাওলাদারের উপর হামলার ঘটনায় ডাঃ সুব্রত কর্মকার বাদী হয়ে কাউখালী থানায় লিখিত এজাহার দায়ের করেন বর্তমানে মাসুম হাওলাদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান থানায় মামলা হয়েছে।  


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ