ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভান্ডারিয়ায় ১৪হাজার ৬৬০ শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান

    ভান্ডারিয়ায় ১৪হাজার ৬৬০ শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের ভান্ডারিয়ায় গত ৫জানুয়ারি থেকে শুরু করে (২২জানুয়ারি) শনিবার পর্যন্ত মোট ১৮দিনে পৌর সভা সহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মধ্যে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৮টি মাদ্রাসা ও ৮টি কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ১৪হাজার ৬৬০জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ করোনার টিকা দান কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

    সর্বশেষ গতকাল শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিমের সদস্যরা চারটি অস্থায়ী বুথে ঐ ইউনিয়নে বসবাসরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৯৯৮জন  শিক্ষার্থীকে টিকা প্রদানের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকা প্রদানের কার্যক্রম সমাপ্ত হয়েছে। এর পূর্বে ভান্ডারিয়া পৌর সভা,১নম্বর ভিটাবাড়িয়া,২নম্বর নদমূলা,৩নম্বর তেলিখালী,৫নম্বর ধাওয়া এবং ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। এ সকল স্থানে মেডিক্যাল টিমের সদস্যরা ছাড়াও রেড ক্রিসেন্ট ও অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণও সহায়তা করেছে বলে জানান, রেড ক্রিসেন্ট এর ভান্ডারিয়া উপজেলা টিম লিডার জয়ন্ত দাস।

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল রায় জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী টিকা দান কর্মসূচির সরকারি যে নির্দেশনা ছিল তা আমরা আজ শনিবার মোট ১৪হাজার ৬৬০জন শিক্ষার্থীকে টিকা দান সম্পন্ন করা হয়েছে । পরবর্তী নির্দেশনার পর যাদের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে তাদের পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ