ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রের বিষপান

    মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রের বিষপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ঘর থেকে টাকা হারিয়ে যাবার অভিযোগে ছেলেকে দোষারোপ করায় মায়ের উপর অভিমান করে বিষপান করে কলেজ ছাত্র ছেলের আতœহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে নেয়া হয়েছে। 
    স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের হাচেন মোল্লার ছেলে অলিউল ইসলাম (১৭) এর ঘর থেকে বৃহস্পতিবার কিছু টাকা হারানো যায়। পরিবার থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে তার ছেলে সরকারী গৌরনদী কলেজের দি¦তীয় বর্ষের ছাত্র অলিউল ইসলামের বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার দুপুরে পরিবারে মায়ের সাথে ছেলে অলিউল ইসলামের ঝগড়া হয়। 

    পিতা হাচেন মোল্লা জানান, ঝগড়ার জেরে পরিবারের উপর অভিমান করে শুক্রবার রাতে কলেজ ছাত্র ছেলে অলিউর রহমান বিষপান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

    পরে রোগী অলির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। 

    শুক্রবার রাতেই বরিশাল নেওয়ার পথে কলেজ ছাত্র অলিউল ইসলামের মৃত্যু হয়। অলিউল ইসলামের লাশ শেবাচিম হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ