ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি করেছে বিএনপি

    বরিশালে মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি করেছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট এবং দক্ষিণ জেলা বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    শনিবার (২২ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটির অনুমোদন দেওয়া হয়। 

    মনিরুজ্জামান ফারুককে মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন আট জন।

    তারা হলেন—আলী হায়দার বাবুল, আলতাফ মাহামুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার জিয়া, কেএম শহিদুল্লাহ, হারুন অর রশিদ, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন ও মাকসুদুর রহমান মাকসুদ। সদস্য সচিব হয়েছেন মীর জাহিদুল কবির জাহিদ। এ ছাড়া ৩২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

    দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান নান্টু। সদস্য সচিব করা হয়েছে আকতার হোসেন মেবুলকে। বাকি ৪৫ জনকে সদস্য করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ