ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় অবৈধভাবে জমি দখল করে পুকুর খননের অভিযোগ

    মঠবাড়িয়ায় অবৈধভাবে জমি দখল করে পুকুর খননের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নূর হোসেন নান্টু জমাদ্দার নামে এক ব্যক্তির জমি অবৈধভাবে দখল করে পুকুর খনন করেছে প্রতিপক্ষরা। 

    এ ঘটনায় নান্টু জমাদ্দার উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের চান মিয়া হাওলাদারের ছেলে মানিক হাওলাদার এবং মানিক হাওলাদারের ছেলে কবির, ফারুকসহ ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নান্টু জমাদ্দার উপজেলার সূর্যমনি (বাসাবাড়ি) গ্রামের হাজী দাদন আলী জমাদ্দারের ছেলে।

    নান্টু জমাদ্দার জানান, পূর্ব সেনের টিকিকাটা মৌজায় বাসাবাড়ি স্কুল সংলগ্ন ২৬ শতাংশ জমি প্রতিপক্ষ মানিক হাওলাদার ও তার দলবল অবৈধভাবে দখলে নিয় পুকুর খনন করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ স্থানীয়ভাবে মিমাংসার ব্যবস্থা করলেও প্রভাবশালী মানিক হাওলাদার ও তার দলবল কালক্ষেপন করে এবং কোন শালীস ব্যবস্থায় বসছে না। তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

    অভিযুক্ত মানিক হাওলাদার বলেন, নান্টু জমাদ্দারের ওয়ারিশদের কাছ থেকে তিনি ১০ কাঠা জমি কিনেছেন। বিষয়টি স্থায়ীভাবে মীমাংসার জন্য তিনিও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    মঠবাড়িয় থানার এস.আই জেন্নাত আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি লিখিতভাবে বিজ্ঞ আদালত কে অবহিত করা হবে। আদালতে ঘটনার সমাধান করবেন।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ