ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে গৃহবধূ হত্যার আসামীদেরকে ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার

    বরিশালে গৃহবধূ হত্যার আসামীদেরকে ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যাকান্ডের ঘটনায় ৩ ঘন্টার মধ্যে মামলার রহস্য ‍উদঘাটনসহ ৩ ‍আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার সদর ‍উপজেলার বেদগ্রাম ‍উত্তরপাড় ‍এলাকার ‍আনোয়ার শেখের ছেলে তামিম শেখ,উদ্রিস  দারিয়া ‍এর ছেলে রুবেল দারিয়া ও ছালাম শেখের ছেলে মোঃ জুলহাস।

    শুক্রবার (২১ জানুয়ারী) জেলা পুলিশের হল রুমে সংবাদ সম্মেলন করে ‍এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ‍ইকবাল হোসাইন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জানুয়ারী মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ‍আগৈলঝাড়া থানা পুলিশ লাশ ‍উদ্ধার করে নিহতের পরিচয় সনাক্ত করে। ‍এর কিছুক্ষন পর নিহত রাশিদা বেগমের ১ বছরের শিশুকে ‍উদ্ধার করে পুলিশ। ‍নিহতের ভাই থানায় লিখিত অভিযোগ দিলে গোপালগঞ্জ পুলিশের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী ও হত্যকান্ডে জরিত ২ সহযোগিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ‍একটি মাহেন্দ্র গাড়ি,লোহার হাতুড়ি, চারটি মোবাইল ফোন, রক্তমাখা কাপড় ও ‍একটি জুতা ‍উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের ‍এক পর্যায়ে ৩ ‍আসামী তাদের দোষ স্বীকার করে। ‍

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ‍ইকবাল হোসাইন জানান, ‍এ ঘটনায় নিহতের ভাই আলামিন শাহ ‍এর করা মামলায় ‍আটককৃত ‍আসামীদের ‍আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ