ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ববি লোক প্রশাসন ছাত্রকল্যাণ সমিতির ভিপি মিল্লাত, সম্পাদক হাবিবুল্লাহ

    ববি লোক প্রশাসন ছাত্রকল্যাণ সমিতির ভিপি মিল্লাত, সম্পাদক হাবিবুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিল্লাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচএম হাবিবুল্লাহ।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকাল ৪ টায় ফলাফল প্রদান ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান এবং সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং প্রভাষক নুসরাত জাহান নিপু।

    শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হন নাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে হাওয়া ইসলাম নির্বাচিত হন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আয়েশা আক্তার, মো. নাদিম মাহমুদ, মুনতাহিনা মুনা, লরেতা সঞ্চারী হাওলাদার, মো. তসলিম হাসান এবং প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পদে ফাতেমা জাহান আশা, মো. নাফেল ফরহাদ, মেহেদী হাসান, ইসরাত জাহান মনি নির্বাচিত হন।

    গত ১১ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভাগজুড়ে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। ১৭  জানুয়ারী ১৪ পদের জন্য ১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, গঠনতন্ত্রের পদাধিকারবলে ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ