ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বিভাগে এলজিইডি’র 'জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক'শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ

    বিভাগে এলজিইডি’র 'জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক'শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বাঁধ রোডে এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
     

    প্রধান প্রকৌশলী তাঁর উদ্বোধনী বক্তব্যে বরিশাল বিভাগের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও দুর্যোগপূর্ণ অবস্থার কথা তুলে ধরে পরিকল্পনা, ডিজাইন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে জলবায়ু সহিষ্ণুতার অন্তর্ভুক্তি, জ্ঞান ব্যবস্থাপনা, মানসিকতার উন্নয়ন ও সম্পদের সদব্যবহারের মাধ্যমে দেশব্যাপি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে এক লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

    অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল হুদা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক ডিরেক্টর  লুৎফর রহমার।

    এসময় বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুর রশীদ এবং মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী উপজেলা প্রকৌশলীসহ মোট ৭০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ