ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে সমালয় চাষাবাদের উদ্বোধন

    বাবুগঞ্জে সমালয় চাষাবাদের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি ২০২১-২২ মৌসুমে  ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমালয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ৫০ একর জমিতে সমালয় চাষাবাদ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হারুন অর রশিদ, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান,  রত্তন আলী শরীফ ( বীর প্রতীক)। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দীন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যান্ত্রিকীকরনের মাধ্যমে কৃষি উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে এ সমালয় চাষাবাদ কর্মসূচী সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে একই সংগে পরিচর্যা সহজ হবে। সিনক্রোনাইজড চাষাবাদের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এর ফলে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারনে ফসল নষ্ট হওয়ার হাত থেকে কম্বাইন হারভেস্টরের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দির ফলে সময়, শ্রম এবং অর্থ সাশ্রয় হবে।

    অনুষ্ঠানে বক্তারা মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার শ্লোগানকে সামনে রেখে কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে ও মাননীয় কৃষি মন্ত্রীর দিক নির্দেশনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কৃষি বিভাগ নানান প্রযুক্তি মাঠে বাস্তবায়ন করে চলছে, সমালয়ে চাষাবাদ তারই একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এর ফলে ফসল উৎপাদন শতকরা ১৫ থেকে ২০ ভাগ বাড়বে বলে আশা প্রকাশ করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষানীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ