ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • শেবাচিমে করোনায় আরও ১ জনের মৃত্যু

    শেবাচিমে করোনায় আরও ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হারও ঊর্ধ্বমুখী।

    হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত বুধবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৩ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ড ত্যাগ করেছে। বিগত ২৪ ঘন্টায় নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। 

    বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো চলতি মৌসুমে সর্বাধিক ১৫ জন রোগী। 
    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতে ১১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.৫৪ ভাগ। এর আগে মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবারের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়। 

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর ৭ হাজার ৪শ’ ৭৪ জন রোগী হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪শ’ ৫৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজেটিভ ছিলো ৪২৮ জনের।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ