ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

    গৌরনদীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বাষির্কী উপলক্ষে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার খাঞ্জাপুর জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহাবায়ক রাসেল হাওলাদার, সদস্য সচিব শরীফ মশিউর রহমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি, যুগ্ম আহবায়ক মিন্টু ফকির, ইসমাইল সরদার, সরকারী গৌরনদী কলেজের আহবায়ক ইত্তেশাম পারভেজ, সদস্য সচিব তানিম প্রমুখ।  

    বক্তারা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু- চিকিৎসার ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি দাবি জানান। স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ