ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস

     নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস
    ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস। বের হওয়া প্রাকৃতিক গ্যাসে আগুনও জ্বলছে। এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করছেন।

    খবর পেয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।

    স্থানীয়রা জানান, কোড়ালিয়া গ্রামের ইসরাফল আকন তার ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য বুধবার সকালে বাড়ির দক্ষিণ পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা ৭০ ফুট বোরিং (গর্ত করা) করেন। কিন্তু পানি না ওঠায় তারা আরও বোরিং করার সিদ্ধান্ত নেন। ঠিক ওই সময় পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হতে থাকে। গ্যাসের গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। তখন সেখানে দেশলাইয়ের আগুন দিলে জ্বলতে থাকে।


    জমির মালিক ইসরাফল আকন জানান, ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে ৭০ ফুট গভীরে যাওয়ার পরও পানির দেখা পাওয়া যায়নি। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। রাতেই উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

    এদিকে এটা দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করছে। সকাল থেকে শত শত মানুষ আসছেন।

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জানান, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই গ্যাস থেকে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য জমির মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি পরীক্ষা নীরিক্ষা ও অনুসন্ধানের জন্য বাপেক্স ও পেট্রো বাংলাকে জানানো হবে। তারা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ