ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্বরূপকাঠিতে সংকটে বন্ধ টিকাদান কার্যক্রম

    স্বরূপকাঠিতে সংকটে বন্ধ টিকাদান কার্যক্রম
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে করোনা ভাইরাসের টিকা সংকটে বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম। গত রবি ও সোমবার দুইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ২য় ডোজ নিতে এসে টিকা দিতে না পেরে ফিরে গেছেন অনেকে। 

    স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির সহকারি প্রধান শিক্ষক ওবায়দুল হক অনু সহ অনেকে জানান, বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা নিতে হাসপাতালে এসে শুনি টিকা নেই। টিকা না নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছি। এছাড়া হাসপাতালে টিকা নিতে আসা অনেকেই টিকা দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। 

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, হাসপাতালে দ্বিতীয় দফায় ৪ হাজার ৬০ ডোজ সরবরাহকৃত টিকা ইতিমধ্যে দেয়া হয়েছে। করোনা ভাইরাসের টিকা সংকটের কারণে আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা পেলেই পুনরায় কার্যক্রম শুরু হবে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ