ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,২৪ ঘন্টায় ভর্তি ৭ জন

    বরিশালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,২৪ ঘন্টায় ভর্তি ৭ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৭ জনসহ মোট চিকিৎসাধীন রয়েছেন ১শ ১২ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগী ২৪ জন। এর আগের ২৪ ঘন্টায় অর্থাৎ গত বৃহস্পতিবার ২৬ জন করোনা পজেটিভসহ চিকিৎসাধীন ছিলেন ১০৫ জন রোগী। গত বুধবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ৯৩ জন। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। 

    করোনা ওয়ার্ডে ১২টি আইসিইউ বেডের মধ্যে ২টি ভেন্টিলেটর বিকল। বাকী ১০টিতেই রোগী চিকিৎসাধীন। এখনও আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায় আছেন অন্তত ২০ জন রোগী। মুমূর্ষু রোগীদের প্রয়োজন অনুযায়ী আইসিউই সেবা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য জনবল সংকটকে দায়ী করেছেন হাসাপতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। 

    তিনি বলেন, আইসিইউ বিভাগে এখন পর্যন্ত স্থায়ী কোন জনবল দেয়া হয়নি। এ্যানেসথেশিয়া বিভাগ থেকে ডেপুটেশনে ডাক্তার এনে সাময়িক আইসিইউ সেবা চালিয়ে রাখা হচ্ছে। অন্যান্য শ্রেনীর কর্মচারীও নেই। ধার করা চিকিৎসকরা আইসিইউ বিষয়ে তেমন দক্ষ নয়। এতে তারা কাংখিত সেবা দিতে পারছেন না। করোনা মহামারীতে রোগীদের চাহিদা অনুযায়ী আইসিইউ সেবা দিতে জরুরী ভিত্তিতে আইসিইউ বিভাগে দক্ষ জনবল নিয়োগের দাবি জানান সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। 

    এদিকে বিগত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। শনাক্তের হার ১৪.৬৭ ভাগ। এর আগের (বুধবার) গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। শনাক্তের হার ছিলো ২২.০৯ ভাগ।   

    শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় এবং মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 


    বিপ্লব/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ