ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

     বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার আমতলী থানা পুলিশ ১২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ শিবলী মৃধাকে (৪০) গ্রেফতার করেছে।  

    পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মরহুম জহিরুল ইসলাম টেলিশন তালুকদার এর বাড়ির সামনের ব্রীজের উপর মাদক বেচা- কেনার সংবাদ পেয়ে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একই এলাকার নুরু মৃধার পুত্র চিহ্নিত মাদক কারবারী শিবলী মৃধাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আমতলী থানা নিয়ে আসা হয়।

    আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয় ।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক কারবারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
                                                                                         


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ