ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আগৈলঝাড়ায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

     আগৈলঝাড়ায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশের সহযোগীতায় বুধবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র।

    অভিযানে উপজেলার পয়সারহাট বন্দরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারের দোকানে পঁচা দধি পাওয়ায় দোকানের মালিককে ৩ হাজার টাকা, মীম এন্টারপ্রাইজে মেয়াদউর্ত্তীন ওষুধ পাওয়ায় দোকানের মালিক হেমায়েত মিয়াকে ২ হাজার টাকা, মধু এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় মালিককে ২ হাজার টাকাসহ মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

    এসময় ভ্রাম্যমান অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, থানার উপপরিদর্শক খায়রুল হোসেন মিয়া।  এব্যাপারে বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, এই অভিযানের ফলে কিছুটা পরির্বতন হয়েছে ব্যবসায়ীদের মাঝে। মাইকিং করে সাধারণ লোকজনকে জিনিসপত্রের মেয়াদ দেখে ক্রয়ের জন্য অনুরোধ করেন তাঁরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ