ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • জিয়াউর রহমানের শাসন আমলের কথা আজও মানুষ মনে করে: বিলিকিস জাহান শিরিন

    জিয়াউর রহমানের শাসন আমলের কথা আজও মানুষ মনে করে: বিলিকিস জাহান শিরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিন বলেছেন, এদেশের মানুষ ৭৫ এর পূর্বে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা দুরের কথা ঘড়ে কোন মা-বোন শান্তিতে ঘুমাতে পারে নাই।

    বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর বিএনপি দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি  ও বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

    তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলের কথা এখনও দেশের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরের প্রতিটি মানুষ তার প্রতি ভালবাসা দেখিয়ে দোয়া করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে জিয়াউর রহমানকে বাদ দিয়ে কোন ইতিহাস লেখা যাবে না।

    বিলকিস জাহান শিরিন বলেন, শেখ হাসিনা যেখানেই যায় সেখানে গিয়ে শুনতে পায় জিয়া সহ খালেদার নাম উচ্চরিত হচ্ছে তাই তিনি সয্য করতে পারছে না। এদেশের মানুষ প্রথমেই খালেদা জিয়াকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। ৮৬ সালের স্বৈরাচারী সরকারের আতাতকারী শেখ হাসিনাকে বানায় নাই। একারনেই জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংশ করার জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করে রাস্ট্রীয় যন্ত্র ব্যাবহার করে চলেছে।

     

    উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ এর সভাপতি আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, মেজবা উদ্দিন চৌধুরী অপু, মেহেন্দিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা মহিলাদল সভাপতি শায়লা শারমিন মিমু, যুগ্ম আহবায়ক রাসেদা বেগম বিউটি, কৃষকদল আহবায়ক আঃ ছালাম শেখ, মুলাদী পৌর বিএনপি আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদ হাসান, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিকলু, দুলাল রায় প্রমুখ।


    পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমানের রুহের মাগফেরাত কামনা  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ