ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কালোব্যাজ ধারণ

     মঠবাড়িয়ায় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কালোব্যাজ ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা গনের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবীতে কালো ব্যাজ ধারণ কর্মসূচী উপর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

    মঠবাড়িয়া উপজেলা ও পৌর ভূমি অফিসে বুধবার দুপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা প্রেস কনফারেন্স এর আয়োজন করেন। এসময়  বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. ছাইদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. খলিলুর রহমান, শ্যামল চন্দ্র পাল।

    এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, মো. সাইফুল ইসলাম, মো. জিল্লুর রহমান, গোবিন্দ চন্দ্র সমদ্দার, খন্দকার মফিজুল ইসলাম, মো. কামাল হোসেন, উপ-সহকারি কর্মকর্তা মালতী রানী বৈরাগী, মো, জিয়াউল জলীল, রতন কুমার পাইক ও মো. শহিদুল ইসলাম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ