ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ রেণুসহ আটক ১

    বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ রেণুসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ পিস রেণু পোনা উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের বরিশাল টিম এই অভিযান পরিচালনা করে।

    আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব রেণু উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

    বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে
    গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে একটি ট্রাকে অভিযান চালান বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন বরিশাল টিমের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৩ লক্ষ রেণু জব্দসহ ১ জন কে আটক করা হয়।

    পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহঃ কমিশনার মো: মহিউদ্দিন আল হেলাল কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেণুসহ আটক মোঃ সোহেল রানা (২৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত রেণু নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ