ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বেতন-ভাতার দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের মানববন্ধন

     বেতন-ভাতার দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৮ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বেতন-ভাতার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষকরা।

    এ সময় মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা বলেন, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় থাকা ৭৭৭ জন শিক্ষক ১৮ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছি না। এ কারণে পরিবার-পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। বিষয়টির সমাধানের দাবি জানাই।

     

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র সরকার, মো. সালাউদ্দিন ও প্রকৌশলী মাসুমা আক্তার।

    পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, বিষয়টি অমানবিক। আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি। এই শিক্ষকদের ওপর নির্ভর করে পলিটেকনিকের ৭০ শতাংশ কাজ চলামন রয়েছে। তাদের রাজস্ব খাতে স্থানান্তরের পাশাপাশি বেতন-ভাতা চলমান রাখার দাবি করছি।

    উল্লেখ্য, ২০১০ সালে এই প্রকল্পটি শুরু হয় এবং ২০১২ ও ২০১৪ সালে দুই ধাপে ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে বর্তমানে ৭৭৭ জন কর্মরত আছেন এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন ১১ জন।


    প্রকল্প শেষ হয় ২০১৯ সালের ৩০ জুন। এরপর ২০১৯-২০ সালে তাদের রাজস্ব খাত থেকে এক বছরের বেতন দেওয়া হয়। এ ছাড়া ২০১৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের সারসংক্ষেপ অনুমোদন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ