ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান

    উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল উপকুলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষে বরিশাল জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টায় আভাস প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় তথ্য সম্মৃদ্ধ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ৮টি প্রস্তাবনাসহ স্বারকলিপি প্রস্তুত করা হয়।

    পরে আভাস এর নেতৃত্বে ৮টি উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালকের সমন্বয়ে সম্মিলিতভাবে বরিশাল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম (উপ-সচিব) এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সিডিএস এর নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপনা, রান এর নির্বাহী পরিচালক  মো. রফিকুল আলম, এইড অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মো. মনির জামান, এবিসি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক  আব্দুস ছালাম, সান এইড এর নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান চৌধুরী এবং এলটিএন এর সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন মিল্কী। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার নাসরিন খানম এবং মো. আলি আহসান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ