ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্ধারনে লটারী

     মঠবাড়িয়ায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্ধারনে লটারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকার ১৭ টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারনে লটারী হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর উপস্থিতিতে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমবায় কর্মকর্তা এমাদুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মান ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেব মঠবাড়িয়া উপজেলায় ১৬ টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মানের গত ১৪ ডিসেম্বর'২১ টেন্ডর আহ্ববান করা হয়। ৬ জানুয়ারী'২২ মেনুয়াল টেন্ডার জমাদানের শেষ দিন পর্যন্ত ১৬ টি গার্ডার ব্রিজের বিপরীতে ২ হাজার ১শ' ৫১ টি এবং দেড় কিলোমিটার সড়কের বিপরীতে ৯৬ টি দরপত্র জমা হয়। উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্ধারন করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ