ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

    বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর কাকলীর মোড় সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডা. সুমিত কুমার দাসের ভুল চিকিৎসায় হেমায়েত হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।

    নিহতর জামাতা সবুজের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি ঝালকাঠির নলছিটির ৪নং রানাপাশা ইউনিয়ের ২নং ওয়ার্ড রানাপাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার চিকিৎসার জন্য বরিশালের আইকন নামক সেন্টারে ডা. জুয়েলকে দেখাতে আসলে সদর রোড বসে দালালদের খপ্পরে পরে বৃদ্ধ হেমায়েত।

    পরে দালাল চক্রটি হেমায়েতকে ভুলভাল বুঝিয়ে কাকলীর মোড়স্থ সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে গেলে হেমায়েতকে ডা. সুমিত কুমার দাস দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়।

    পরে তিনি রির্পোট দেখে ওষুধ লিখে দিলে হেমায়েত ওষুধের কাগজ নিয়ে ডাক্তারের রুম থেকে বের হয়ে কাকলীর মোড় আহাদ মেডিসিন কর্ণার থেকে ওষুধ কিনে বাসায় চলে যায়। রাতে ডাক্তারের পরামর্শ অনুয়ারী দেয়া ওষুধ সেবন করার সাথে সাথেই হেমায়েতের বুকে ব্যাথা বেরে যায়। পরে তার জামাতা সবুজ তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন।

    ভর্তির কয়েকঘন্টা পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়। এ সময় তার সাথে জামাতা ছাড়া কেউ না থাকায় বৃদ্ধের মরদেহটি নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। তবে মরদেহটি নিয়ে যাওয়ার সময় তার জামাতা সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় আমার শ্বশুরের মৃত্যু হয়েছে।

    তিনি আরো বলেন, নিহতর মরদেহ দাফন শেষে চিকিৎসকের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলার করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ সাথে কথা বলতে গেলে তারা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে যায়। এবং কি তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, রোগী মৃত্যুর ঘটনা খবর পেয়েছি। রোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে খোজ নিয়ে জানা গেছে, দালাল নির্ভব এই ডায়াগনস্টিক সেন্টারে এর আগেও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ