ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    বাবুগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর-লাশঘাটা সড়কের পশ্চিম ভূতেরদিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা এলাকায় ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

    ১৩ জানুয়ারী মরিয়ম বেগমকে ধর্ষণ পূর্বক হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামী সুমন ফকির ও শয়ন শীলসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সকল পেশার কয়েক হাজার মানুষ’র অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন ও বিক্ষোভে শিশু-কিশোরদের হাতে হাতে ধর্ষকদের ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সম্বলিত প্লাকার্ড শোভা পাচ্ছিল।

    ঘন্টা ব্যাপী ওই কর্মসূচীতে কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরে আলম বেপারীর সভাপতিত্বে ও কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাছুম মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি  জহিরুল হাসান অরুণ, বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন নূর কমান্ডার, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, সমাজসেবক আঃ রশিদ হাওলাদার, ইউপি সদস্য মো. মিজানুর রহমান সিকদার, আমির হোসেন মৃধা, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান প্রমূখ।

    এ সময় বিক্ষোভকারীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি করেন এবং ধর্ষকদের পরিবারকে সমাজ থেকে বয়কট করার ঘোষণা দেন। অন্যথায় তাদের বাড়ি ঘর জ¦ালিয়ে দেওয়ার ঘোষনা দেন বিক্ষুব্দ জনতা।

    বক্তারা ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও জড়িত দুইজনকে গ্রেফতার করায় বাবুগঞ্জ থানার ওসিসহ সকল পুলিশের প্রসংশা করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতে তাদের সহযোগীতা কামনা করেন।

    উল্লেখ্য বাবুগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় সুমন ও শয়নকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করেছেন থানা পুলিশ।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ