ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • যৌন নির্যাতনের পর হত‌্যা করে লাশ ভা‌সিয়ে দেয়া হয় নদীতে

      যৌন নির্যাতনের পর হত‌্যা করে লাশ ভা‌সিয়ে দেয়া হয় নদীতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ‌্যা নদী‌র নালায় ম‌রিয়ম বেগম নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পু‌লিশ। ম‌রিয়ম‌ নামের নারীকে যৌন নির্যাতনের পর মাথায় আঘাত করে হত‌্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয় গ্রেফতারকারীরা।

    পুলিশের তদন্ত এবং জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এমন স্বীকারক্তি দিয়েছেন বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন।

    রোববার দুপুরে ব‌রিশাল জেলা পু‌লিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো, বাবুগঞ্জের ভূতের‌দিয়া গ্রামের সুমন ফ‌কির ও শয়ন চন্দ্র শীল।

    অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শাহজাহান হোসেন বলেন, ১৩ জানুয়া‌রি সন্ধ‌্যা নদীর নালা থেকে ম‌রিয়ম বেগমের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ম‌রিয়মের ছেলে ইমরান অজ্ঞাতদের আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

    পরবর্তীতে তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় ক্লু লেস এই ঘটনার সন্ধিগ্ন দুই আসামিকে রোববার সকালে একই উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পু‌লিশের কাছে স্বীকার করেছে যে, ম‌রিয়ম বেগম ঘ‌রে একা থাকায় তারা বিধবা ম‌রিয়মের ঘরে ঢুকে তাকে যৌন নির্যাতন করে।

    পরে ম‌রিয়ম বিষয়‌টি সকলকে জা‌নিয়ে বিচার চাইবেন বললে ঘর থেকে টেনে হিচরে বাইরে বের করে ওই দুই আসামি ম‌রিয়মের মাথায় আঘাত করে হত‌্যা করে। পরে মৃতদেহ সন্ধ‌্যা নদীতে ফেলে দেয় তারা।

    অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। অধিকতর জিজ্ঞাসাবেদর জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ