ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক লুৎফুন্নাহার আফরোজ আর নেই

    জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক লুৎফুন্নাহার আফরোজ আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল জেলার সাবেক জেলা শিক্ষা অফিসার ও বরিশাল জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক লুৎফুন্নাহার আফরোজ মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন।

    তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক আ.ব. তোফাজ্জল হোসেন, মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুনীল বরণ হালদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জেলা শাখার সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, মহানগর শাখার সভাপতি এইচ এম জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মল্লিকসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মরহুমার জানাজা নামাজ জিলা স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

    প্রসংগত, লুৎফুন্নাহার আফরোজ দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ