ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে ৫০২পিস ইয়াবাসহ বিশ্বজিৎ বনিক গ্রেফতার

    গৌরনদীতে ৫০২পিস ইয়াবাসহ বিশ্বজিৎ বনিক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশের হাতে ৫০২ পিস ইয়াবাসহ পার্শ্ববর্তি মুলাদী উপজেলার বিশ্বজিৎ বনিক(৩৪) নামের এক মাদক সম্রাট গ্রেফতার হয়েছে। পুলিশের দাবি গ্রেফতার হওয়া বিশ্বজিৎ বনিক অত্র অঞ্চলের একজন কুখ্যাত মাদক সম্রাট।

    গৌরনদী, মুলাদী ও কালকিনি থানার একটি বিশাল এলাকাজুড়ে রয়েছে তার একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক। তার নামে গৌরনদী ও মুলাদী থানায় দায়েরকৃত একাধীক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি সে জেল হাজত থেকে জামিনে ছাড়া পেয়েছিল।

    গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এস.আই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা সদরের দক্ষিন পালরদী এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার সজল আকন এর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে ৫০২ পিস ইয়াবাসহ বিশ্বজিৎ বনিক গ্রেফতার করে।

    গ্রেফতার হওয়া মাদক সম্রাট বিশ্বজিৎ বনিক এর বাড়ি পার্শ্ববর্তি মুলাদী উপজেলার তেরচর চর গ্রাম। সে ওই গ্রামের নারায়ন চন্দ্র বনিকের ছেলে। মাদক সম্রাট বিশ্বজিৎ বনিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানার এস.আই মো. কামাল হোসেন বাদি হয়ে ওই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ বনিককে শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে গৌরনদী ও মুলাদী থানায় দায়েরকৃত একাধীক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ