ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বাংলাদেশে বসে ভারতীয় সিমের ব্যবসা

    বাংলাদেশে বসে ভারতীয় সিমের ব্যবসা
    আটককৃত ভিওআইপি ব্যবসায়ী রুবেল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে হাকিমপুরে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল সিম সংগ্রহ করে সরকারি চার্জ ফাঁকি দিয়ে ভিওআইপি ব্যবসা পরিচালনার অপরাধে রুবেল হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর বাসুদেবপুরের রেজাউল করিমের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চির্কা গ্রামের আরমাদ মিজির ছেলে।

    এ সময় তার কাছ থেকে দুটি কালো রঙয়ের ৫১২ পোটের সিম বক্স, এমএস-বিএস লেখা ডুয়েল ব্যান্ড রিপিটার, একটি প্লাস্টিকের এন্টিনা, দুটি এন্টিনাযুক্ত রাউটার, ভারতীয় দুটি মোবাইল কোম্পানির ৬৫টি সিম উদ্ধার করা হয়।

    হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার শামীম জানান, হিলির একটি বাড়িতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সিমের ব্যবসা পরিচালনা করে আসছিল রুবেল হোসেন।

    এমন গোপন সংবাদের ভিত্তিতে ই-ফ্রড টিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় উত্তর বাসুদেবপুরের  রেজাউল করিমের বাড়ির ৩য় তলায় অভিযান পরিচালনা করে মালামালসহ রুবেলকে আটক করে।

    এ ঘটনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ