ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

     বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী তার সহপাঠী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে। 

    জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের কলেজপড়ুা এক ছাত্রের সাথে আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার ওই ছাত্রের সঙ্গে তার বিয়ের কথা বললে ছেলের পরিবার যৌতুক দাবি করে। কিন্তু ছাত্রীর পরিবার যৌতুকের টাকা জোগাড় করতে পারেনি। বিয়ের সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী বুধবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

    সরেজমিনে বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী উঠানে বসে আছেন। বুধবার রাতে অনশনরত ছাত্রীকে বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তীব্র ঠাণ্ডার মধ্যে ওই ছাত্রী প্রেমিকের বাড়ির উঠানে বসেছিলেন।

    এ ব্যাপারে ময়না ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. রাশেদ শেখ জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে বলে শুনেছি। তবে, বর্তমানে আমি এলাকার বাইরে থাকায় সেখানে যেতে পারিনি।

    ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে একজন চৌকিদার বিষয়টি টেলিফোনে জানিয়েছে। বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে বলে শুনেছি।

    বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির অনশনের ঘটনা শুনেছি। বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ